বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মহসিন এমদাদুল্লাহ জামেন বলেছেন, ছাত্রশিবিরের কর্মী দিয়ে বাংলাদেশটাকে সাজাতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত থানা শাখা কর্মী বৃদ্ধি উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন, জেলা সাহিত্য সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলার ১৩টি সাংগঠনিক কমিটির সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্ব¡শীলবৃন্দ।
ছাত্রশিবির জেলা সভাপতি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা একজন কর্মী গঠন করতে চাই। আর সেই কর্মী দিয়ে বাংলাদেশটাকে সাজাতে চাই। আমাদের কর্মী দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এটা আমরা বিশ্বাস করি। ছাত্রশিবিবের আবেদন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে চাই। আমাদের কর্মী দ্বারা আমরা এ দাওয়াত পৌঁছে দেব। সকল বাঁধাকে মাড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করাটাই আমাদের লক্ষ্য। তাই আমরা বলতে চাই আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব ইনশাআল্লাহ।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাগর আহমেদ।
সমীকরণ প্রতিবেদন