রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মানবতা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় মানবতা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ (উকিল পাড়া) সংস্থার প্রধান কার্যালয়ে মানবতা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগ এই বৈঠকের আয়োজন করা হয়। এর তত্ত্বাবধান ছিল জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। বাল্যবিবাহ রোধ, যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার সেক্রেটারি রেবেকা সুলতানা লাভলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুরা জান্নাত বলেন, ‘বাল্যবিবাহ নারীর জীবনে বিভিন্ন সংকট সৃষ্টি করে। অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে মেয়েরা সাংসারিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যা সংসারে কলহের সূত্রপাত ঘটায়। এই সমস্যার সমাধানে নারীদের স্বাবলম্বী হতে হবে। ঘরে বসেই হস্তশিল্প, সেলাই, সবজি চাষ কিংবা হাঁস-মুরগি পালন করে নারীরা আয়ের পথ তৈরি করতে পারেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘নারী শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিই পারে নারী নির্যাতনের হার কমাতে।’

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী নাসরিন পারভীন এবং উপদেষ্টা অ্যাড. মানি খন্দকার। উঠান বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদস্য মোছা. রুনা। বৈঠক সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী আমিনুল ইসলাম। সভায় ৩৮ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স