রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ শ্রমিক নির্বাচনের প্রচারণায় গতি

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৪ ইং
কেরুজ শ্রমিক নির্বাচনের প্রচারণায় গতি

দর্শনা কেরুজ চিনিকলের শ্রমিক ও কর্মচারী নির্বাচনের প্রচারণায় উত্তেজনা বাড়ছে। চলছে দল বদলের পালা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সভাপতি পদপ্রার্থী বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও তৈয়ব আলী পৃথকভাবে দুটি শ্রমিক সমাবেশ করেন। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই সমাবেশগুলো অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ। তিনি বলেন, ‘সবুজ সংগঠনকে হুমকি দিয়ে কেউ এর বিজয় ঠেকাতে পারবে না।’ সমাবেশে আরও বক্তব্য দেন সহসভাপতি মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু সাঈদসহ অনেকে। অন্যদিকে, তৈয়ব আলী তার সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে আমরা প্রত্যেকে তৈয়ব আলী হয়ে শ্রমিকদের মন জয় করব। কাজ ও ভালোবাসা দিয়ে সংগঠন শক্তিশালী করব এবং বিজয় অর্জন করব।’ এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, আব্বাস আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।

``


কমেন্ট বক্স