মেহেরপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রনি আলম নুর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা মো. তাজউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, জেলা বিএনপির সহসভাপতি মো. আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাস, খন্দকার মুজিত উদ্দিন, হাসনাত জামান শেখ, মো. মোজাহিদুল ইসলাম, হাসান আব্দুল্লাহ, ইমতিয়াজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দিন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম সিরাজুম মনির, জেলা বিএনপির সহসভাপতি মো. আনসারুল হক, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক গুরু হালদার। পরে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এবং সকল শহিদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।
সমীকরণ প্রতিবেদন