রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৪ ইং
দর্শনা সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় অজাত মন্ডল নামের ভারতীয় এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনার জয়নগর সীমান্তের দুই দেশের শূন্য রেখায় ৭৬ নম্বর মেইন পিলারের অদূরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অজাত মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার পদ্মমালা গ্রামের মৃত ইমান মণ্ডলের ছেলে।

জানা গেছে, ভারতীয় নাগরিক অজাত মন্ডল তার স্ত্রী আবেদা মন্ডলকে নিয়ে গত ১৯ নভেম্বর দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত ২৯ নভেম্বর দিবাগত রাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ভারত-বাংলাদেশ দুই দেশের আইনি কার্যক্রম শেষে গতকাল মঙ্গলবার সকালে দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে অজাত মন্ডলের লাশ ভারতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, থানা-পুলিশ এবং কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স