রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে অবৈধভাবে বালি উত্তোলন, যুবকের জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৪ ইং
তিতুদহে অবৈধভাবে বালি উত্তোলন, যুবকের জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে চিত্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে লিমন হোসেন নামের এক যুবককে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের হুলিয়ামারী পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ।

জানা গেছে, গতকাল দুপুরে চিত্রা নদী থেকে একদল বালিদস্যু বালি উত্তোলন শুরু করেছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত লিমন হোসেনকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বালি উত্তোলন বন্ধ এবং ড্রেজার মেশিন অপসারণের নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আশিস মোমতাজ বলেন, ‘নদী থেকে বালি উত্তোলন করা একটি মারাত্মক অপরাধ। এর ফলে পরিবেশ এবং ভূমি ক্ষয় হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’ অভিযানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রশীদ, তিতুদহ ক্যাম্প ইনচার্জ শফিউল আলম, তিতুদহ ইউনিয়ন পরিষদের সদস্য সাগর হোসেন ও রিপন মিয়া। এছাড়া স্থানীয় জনতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স