রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২৪ ইং
জীবননগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন সামছুন নাহার (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা একটার দিকে তার নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সামছুন নাহার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের ফজলু মালিতার স্ত্রী।

ফজলু মালিতা জানান, সামছুন নাহার দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করা যায়নি। সোমবার বেলা একটার দিকে নিজ ঘরে থাকা অবস্থায় বাড়ির লোকজনের অজান্তে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।

তবে দিনে দুপুরে বাড়ির লোকজনের উপস্থিতিতে ঘরে রশি দিয়ে আত্মহত্যা করার বিষয়টি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দানা বেঁধেছে। এ বিষয়ে কেডিকে ইউনিয়ন পরিষদের একই ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে দাফনের অনুমতি দিয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ বা আপত্তি নেই। আর পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স