রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালিশপুর-জীবননগর মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি

  • আপলোড তারিখঃ ০২-১২-২০২৪ ইং
খালিশপুর-জীবননগর মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে খালিশপুর-জীবননগর আঞ্চলিক মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর জখম হয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার ভোর ৪টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাত দল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এসময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে যায়। পরে ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।



কমেন্ট বক্স