শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাখিভ্যান ছিনতাইয়ের সময় যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় পাখিভ্যান ছিনতাইয়ের সময় যুবক আটক

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হাউসপুরে দিনদুপুরে ব্যাটারি চালিত পাখি ভ্যান ছিনতাইয়ের সময় এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বুধবার বেলা ৩টায় উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক জীবন (২৫) উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের শুকুর আলীর ছেলে। কুমারী গ্রামের কিশোর মনিরুল ইসলামের (১৪) পাখিভ্যান ছিনতাইয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে।
ভুক্তভোগী কিশোর মনিরুল জানান, গতকাল সকালে তার পিতার ব্যাটারি চালিত পাখিভ্যান নিয়ে আলমডাঙ্গার পৌর শহরে আসে। সকাল ৮টায় শহরের হাজি মোড় এলাকা থেকে অভিযুক্ত যুবক জীবন তাকে ৫০০ টাকার ভাড়ার বিনিময়ে হালসায় নিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাকে আলমডাঙ্গার হাউসপুরের সাত কপাট এলাকায় নিয়ে যায়। সেখানে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে দেশীয় অস্ত্র (ছুরি) দেখিয়ে ভ্যানটি ছিনিয়ে নেয়। এ সময় মনিরুল কৌশলে ছিনতাইকারী জিবনের সঙ্গে হাউসপুর ব্রিজ মোড়পর্যন্ত পৌঁছে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জীবনকে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা অভিযুক্ত জীবনকে আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘কৌশলে পাখি ভ্যান ছিনতাইয়ের সময় স্থানীয়রা জীবন নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের হয়েছে। তাকে আগামীকাল (আজ) আদালতে প্রেরণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২