রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৪ ইং
দামুড়হুদায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইকরামুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১৪ জন সদস্য ও সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বাধীন একটি দল দামুড়হুদা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান চালায়। এসময় পুরাতন বাস্তবপুর গ্রাম থেকে ইকরামুল হাসানকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়ি তল্লাশি চালালে ১৮৫ বছর ফেনসিডিল উদ্ধার হয়।
গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন ছিল।



কমেন্ট বক্স