রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাক্ষ্য দেওয়ায় টমেটোর খেত কেটে প্রতিশোধ!

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৪ ইং
ঝিনাইদহে সাক্ষ্য দেওয়ায় টমেটোর খেত কেটে প্রতিশোধ!

ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামে এক কৃষকের ৪০ শতক জমির টমেটো খেত বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে জিকে তলার মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুস সামাদ জানান, গ্রামের মাঠে তিনি ৪০ শতক জমিতে টমেটোর আবাদ করেছিলেন। গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো খেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে। গাছের জন্য দেওয়া মাচা কেটে দিয়েছে। এতে গাছগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আব্দুস সামাদ বলেন, গ্রামে কারও সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি কারও এমন ক্ষতি করিনি যে, তারা আমার ক্ষতি করবে। তবে আমি কয়েকদিন আগে একটা দুর্ঘটনার শালিসে সাক্ষী দিয়েছিলাম। ধারণা করছি গ্রামের ঝন্টু মন্ডল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় তিনি আমার এই ক্ষতি করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসল নষ্টের ব্যাপারে শুনেছি। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স