‘শুভ হোক আপনাদের অবসর জীবনের চলার পথ’ স্লোগানে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকসেদুল হাসান, জামাল উদ্দীন ও অফিস সহায়ক মতিয়ার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষাক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরক, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য নাজমুল হুসাইন, অভিভাবক সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, উথলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী।
সমীকরণ প্রতিবেদন