রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৪ ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লষ্কর নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমিরুল হরিনাকুণ্ডুু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লষ্করের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে হরিনাকুণ্ডুু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিল আমিরুল লস্কার। সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমিরুল। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনি ট্রাকটি আটক করা হয়েছে।



কমেন্ট বক্স