রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাতিভাঙ্গায় আখচাষি সমাবেশে কেরুর এমডি রাব্বিক হাসান

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৪ ইং
দামুড়হুদার হাতিভাঙ্গায় আখচাষি সমাবেশে কেরুর এমডি রাব্বিক হাসান

দামুড়হুদা উপজেলার রামনগর হাতিভাঙ্গা গ্রামে ২০২৪-২৫ আখ রোপণ-মাড়াই মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হাতিভাঙ্গা কওমি মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আখচাষি আলিহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

তিনি চাষিদের উদ্দেশ্য বলেন, আগামী ডিসেম্বর মাসের ২০ তারিখে ২০২৪-২৫ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করবেন। এতে করে চিনিকলটি ভালো চলবে এবং চিনি আহরণের গড় বাড়বে। আপনাদের এ মিলটি ভালো চললে এই অঞ্চলের উন্নতি হবে। আপনারা বেশি বেশি করে আখ লাগিয়ে মিলটি বাঁচিয়ে রাখুন। আপনারা আখের মধ্যে সাথি ফসল করতে পারবেন। এতে আপনারা দুই দিকে লাভবান হবেন। আগামীতে আখের মূল্যে আরও বৃদ্ধি করাসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছি। আপনারা আখ লাগালে ভালো বীজ দেওয়া হবে। এসময় বিশেষ অতিথি ছিলেন কেরুর মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স