রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা বাজার পরিদর্শন করলেন পৌর প্রশাসক তাসফিকুর রহমান

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৪ ইং
দর্শনা বাজার পরিদর্শন করলেন পৌর প্রশাসক তাসফিকুর রহমান

দর্শনা পৌরসভার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌরবাসীর কাছে হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং বকেয়া বিল পরিশোধ করার আহ্বান জানিয়েছেন দর্শনা পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা রেলবাজারের মুদি, চাল, মাছ ও মাংস বাজার পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। সময়মতো ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন এবং হোল্ডিং কর পরিশোধ করলে পৌরসভার সেবার মান বৃদ্ধি পাবে এবং এলাকাটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’ তিনি আরও বলেন, ‘যেসব ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি, তারা আগামী ১ সপ্তাহের মধ্যে লাইসেন্স গ্রহণ ও হোল্ডিং কর পরিশোধ করবেন, অন্যথায় আইনের আওতায় আসতে হবে।’
এসময় দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মো. সাজেদুল আলম, কর নির্ধারণকারী মো. সরওয়ার হোসেন, প্রধান সহকারী মো. রুহুল আমিন খান, কর আদায়কারী মো. আরফিন হোসেন, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. মমিনুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলমসহ পৌরসভা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক তাসফিকুর রহমান পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে আরও এক দফা মতবিনিময় করেন এবং পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।



কমেন্ট বক্স