রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সবুজ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় সবুজ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের আলোচিত তুষার আহম্মেদ সবুজ (২২) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা থানার সামনের রাস্তায় ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন নিহত সবুজের বাবা জয়নাল আবেদীন ও মা তসুরা খাতুন, আরশাদুল মাস্টার, মাসুম, সুরুজ আলী, আব্দুর রহিম, তেসের আলী, সুমন আলী, সৌরভ প্রমুখ।বক্তারা বলেন, সবুজ হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। সবুজ হত্যার জড়িতরা প্রতিনিয়তন সবুজের পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।
এদিকে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান সান্তনা দিতে মানববন্ধনকারীদের পাশে এসে দাঁড়ান এবং বক্তব্য দেন। ওসি মাসুদুর রহমান বলেণ, যেহেতু চুয়াডাঙ্গার পুলিশ সুপার মহোদয় এই মামলা নিয়ে হার্ডলাইনে আছেন, আমরা সকলে নিরলস প্রচেষ্টা করছি দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আপনাদের সাথে আমরাও ব্যথিত যে তারা মধ্যযুগীয় কায়দায় একজন মানুষকে মোটরসাইকেলের সাথে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অপরাধী যারাই হোক তাদের আমরা আইনের আওতায় আনবই।



কমেন্ট বক্স