রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় যুবদল নেতা সমসের আলীর জন্মদিন উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় যুবদল নেতা সমসের আলীর জন্মদিন উদ্যাপন

আন্দুলবাড়ীয়ায় মো. সমসের আলীর ৪৮তম জন্মদিন উৎসবমূখর পরিবেশে কেক কেটে উদ্যাপিত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আন্দুলবাড়ীয়া গ্রামের মণ্ডলপাড়ায় অবস্থিত তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস ও বর্তমান সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম খান।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সমসের আলীর সহোদর আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, যুবদল নেতা শেখ সুমন, রুবেল, হাসান, জাহিদ, রাজীব, এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে যুবদল নেতা সমসের আলী সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার প্রয়াত আনসার আলীর ছেলে।



কমেন্ট বক্স