রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর স্মরণে দোয়া ও সভা

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৪ ইং
কালীগঞ্জে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর স্মরণে দোয়া ও সভা

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সাবেক ৪ বারের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির প্রয়াত সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার ভাটাটাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন প্রয়াত সাংসদ শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান পপি।

প্রধান অতিথির বক্তব্যে পপি বলেন, ‘বেল্টু ছিলেন আপনাদের কাছের মানুষ। তিনি আপনাদের ভোটে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ভুলগুলো ক্ষমা করে তার জন্য দোয়া করবেন।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাংসদের পুত্র জোসি জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, তবিবুর রহমান মিনিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা। আলোচনা শেষে প্রয়াত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।



কমেন্ট বক্স