রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে উদ্বোধনী সভা ও বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইস। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম সাফিউল ইসলাম ও রতন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নার আঁখি, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান জাহাঙ্গীর হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, শিক্ষা অফিসার জিয়াউল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সুপারভাইজার ইমরুল কায়েস ও উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন।

আলমডাঙ্গা বিআরডিবি অফিসার জাকির হোসেনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা সরকারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আল-ইকরা ক্যাডেট অ্যাকাডেমির অধ্যক্ষ এনামুল হক, ব্রাইট স্কুলের শিক্ষক লিটন আলী, কাঠাভাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ সকলকে পুরস্কার প্রদান করা হয়।



কমেন্ট বক্স