রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৪ ইং
জীবননগর উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন

জীবননগর উপজেলা খেলাফত মজলিসের ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মুফতি শাহ জামাল ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জুবাইয়ের আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মাওলানা বদরুজ্জামান, মাহমুদুল হাসান, সহ—সাধারণ সম্পাদক আব্দার আলী, মাওলানা আব্দুল মারুফ, মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সহ—সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ, মাওলানা আজগার আলী, বায়তুলমাল সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সহ—বায়তুলমাল সম্পাদক মুফতি আলামিন, প্রচার সম্পাদক মুফতি ইমরান হুসাইন, সহ—প্রচার সম্পাদক মাওলানা শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাফিস, সহ—প্রশিক্ষণ সম্পাদক কারী ইমরান, অফিস সম্পাদক মুফতি আমানুল্লাহ, সহ—অফিস সম্পাদক মাওলানা ইহসান, উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আসাদুল হক, সহ—সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাওলানা হাসান, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা মাহফুজ, মাওলানা আবু সাঈদ, কারী মাকবুল, উবাইদুল্লাহ ও জাকির হুসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শোয়াইব কাসেমী। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মাওলানা বশির আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা জুবাইর খান, মাওলানা অব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ—সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসা নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ—দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবং সদস্য মাওলানা তরিকুল ইসলাম।



কমেন্ট বক্স