রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৪ ইং
হাসাদাহ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় করিমপুর বাজারে হাজারো নেতা—কর্মীর উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন মঈন, উপজেলা মহিলা দলের সভাপতি পিয়ারা খাতুন, জেলা যুবদলের সদস্য খোকন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল—মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি শফিকুল আলম লিটন এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুবদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শামীম শেখ, কৃষক দলের সভাপতি আমিনুর মেম্বার, ছাত্রদলের সভাপতি তুষার ইমরান এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া এবং বিএনপি নেতা প্রিন্স, মেহেদী, পারভেজ, কাজী সুমেনুন শান্ত, রাজন, মিরাজ, শাহীন, শুকুর আলী, জাকির হোসেন, সাগর আহাম্মেদ, রায়পুর ইউনিয়ন যুবদলের সদস্য সাইফুল আলম, সুজন, বজলুর রহমান এবং পাভেলও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা উপস্থিত নেতা—কর্মীদের উদ্দেশ্যে দলকে সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সমাবেশটি সঞ্চালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম।



কমেন্ট বক্স