রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ধান চাই

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৪ ইং
সন্ধান চাই

চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া থেকে মানসিক ভারসাম্যহীন মো. সোলেমান শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ১ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।
নিখোঁজ সোলেমান শেখ শান্তিপাড়ার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো চেক গেঞ্জি ও লুঙ্গী। তার গায়ের রং শ্যামলা, মাথার চুল কাঁচা পাকা, উচ্চতা ৫ফিট ৭ ইঞ্চি। এ বিষয়ে নিখোঁজের স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারাণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-২০৮, ট্র্যাকিং নম্বর-ঋ৬কজছচ, তারিখ: ০৪/১১/২০২৪। তার পরিবার অনুরোধ জানিয়েছেন, কোন সহৃদয়বান ব্যক্তি সোলেমান শেখের সন্ধ্যান পেলে- ০১৭৪৬৪৫৮২৫১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য। তার নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় সময় পার করছেন। (বিজ্ঞপ্তি)



কমেন্ট বক্স