রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ অভিযানে ৯৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৪ ইং
দর্শনায় সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ অভিযানে ৯৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দর্শনার রাঙ্গিয়ারপোতা গ্রামে সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিলসহ রমজান আলী (২৮) নামের একজন আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রমজান আলী বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আয়ুব আলীর ছেলে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর খান সজীবুল ইসলামের নেতৃত্বে ক্যাপ্টেন আশিকুর রহমান, এনএসআই সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, নয়ন কুমার রায়, ফরহাদ আহমেদ, মিজানুর রহমান যৌথ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় রমজান আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স