দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিব নামাজের পর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। জিরাট জামে মসজিদের সভাপতি ইনতাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুফাসসির পরিষদের সহসভাপতি মাওলানা আবুজার গিফারী, ব্যবসায়ী আবুবকর সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুজার গাফ্ফারীয়া।
মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের তারবিয়্যাতি সেক্রেটারি মনোয়ার হোসেন, জিরাট ইউনিট সভাপতি শওকত আলী, ২ নম্বর ওয়ার্ড টিম সদস্য হুমায়ুন কবির, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক ও মদনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জাহিদুল ইসলাম, এবং মাওলানা আলামিনসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী (রহ.) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। দোয়া পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন