সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভা ও কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভা ও কমিটি গঠন

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় আন্দুলবাড়ীয়া হাইস্কুল সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নূর হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাবুর আলী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়ার রহমান, চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম ও জীবননগর উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি রমিজ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডিউক, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাপ্পী বাবু, সহ-সম্পাদক শামীম, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জনী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা নূর উদ্দীন।

আলোচনা সভা শেষে নূর হককে সভাপতি ও সিরাজুল ইসলাম মাস্টারকে সাধারণ সম্পাদক করে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ও অনুমোদন দেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাবুর আলী বাবু। সভা উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের অন্যতম সদস্য আওয়াল হোসেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে মুন্সী আমিনুল কায়েস, সহ-সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হারেজ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ সল্লু, ক্রীড়া সম্পাদক ইস্রাফিল, দপ্তর সম্পাদক আব্দুল রব, যোগাযোগ সম্পাদক মানিক হাসান দায়িত্ব পেয়েছেন।



কমেন্ট বক্স