জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর পৌর শহরের মের্সাস অঙ্গন ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজাসহ উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের আব্দুল বাছেদ ডালিমকে (৪০) আটক করা হয়। গতকালই জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন