হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নে যুবদলের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ভায়না ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন যুবদলের অফিস উদ্বোধন করেন হরিনাকুণ্ডু উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, হরিণাকুণ্ডু পৌর যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান মান্ডু প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন