সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সেচ মোটরের দুটি ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
দামুড়হুদায় সেচ মোটরের দুটি ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ

দামুড়হুদা থেকে সেচ মোটরের দুটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে দামুড়হুদা সদরের শিশির মাঠ থেকে এই দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় বদরউদ্দীন নামের একজন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, দামুুড়হুদার আব্দুল ওদুদ শাহ কলেজের পিছনে শিশির মাঠে একটি সেচ মোটর রয়েছে। গত রোববার রাত ৮টার দিকে সেচ কার্যক্রম শেষ করে বাড়ি ফিরে আসেন বদরউদ্দীন। গতকাল সোমবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান ৩টি ট্রান্সফরমারের ভেতরে দুটি নেই। ওই দুটি ট্রান্সফর্মারের দাম ১ লাখ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল বলেন, দুটি ট্রান্সফর্মা চুরির ঘটনায় একটা অভিযোগ পেয়েছেন। অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স