সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চুয়াডাঙ্গায় শহরে সড়ক দুর্ঘটনায় কুলসুম বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে। আলুকদিয়ার ইউপি সদস্য আল বেলাল বলেন, সকালে কুলসুম বেগম ভ্যানযোগে সদর উপজেলার ডিঙ্গেদহে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার সামনে পৌঁছালে একটি রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে কুলসুম বেগমের মাথায় আঘাত পান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। ওই নারীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর বুঝতে পারি তিনি মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাত পেয়েছিলেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স