সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ব্রুপ্রেনরফাইন ইনজেকশনসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় ব্রুপ্রেনরফাইন ইনজেকশনসহ একজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ অ্যাম্পুল ব্রুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারসহ একজন গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের নওদা বন্ডবিল গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় রবিউল ইসলাম নবির (৫৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে নওদা বণ্ডবিল গ্রামের মৃত মন্টু আলীর ছেলে। ওসি মাসুদুর রহমান জানান, আসামির বিরুদ্ধে গতকালই আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।



কমেন্ট বক্স