সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের বাড়িতে ‘সন্ত্রাসী হামলা’

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের বাড়িতে ‘সন্ত্রাসী হামলা’

আলমডাঙ্গায় সিনিয়র সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজমের বাড়িতে ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত শনিবার আলমডাঙ্গার শহীদ মিনারের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো বাঁধা সৃষ্টি করলে দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে হিরোর নির্দেশে তার ভাই হাসান এবং ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক হামিদুল আজমের বাড়িতে হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়।

গতকাল অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনি, মৌলভী আবুল কাশেম, রুনু খন্দকার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন এবং বিশিষ্ট লেখক সাংবাদিক কিশোর করণিক।

প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু বলেন, ‘আমরা সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনাচার প্রকাশ করে থাকি। সম্প্রতি ব্রাইট মডেল স্কুলের পরিচালক হিরোর বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।’ সহসভাপতি জামসিদুল হক মুনি বলেন, ‘সাধারণ সম্পাদক আজমের বিরুদ্ধে যে হামলা চালানো হয়েছে, তা ন্যাক্কারজনক এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’

ব্যায়ামাগার উদ্ধার কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন মিয়া বলেন, ‘আজম ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা সন্ত্রাসী হিরোর স্কুলে ভর্তি না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’



কমেন্ট বক্স