সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৪ ইং
কুড়ুলগাছিতে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ

আজ রোববার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি নুরুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় ১৯তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর কুড়ুলগাছি ফুটবল মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

কুড়ুলগাছি নুরুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের আয়োজনে মাহফিলটি জাকজমক পূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিলে প্রধান বক্তা থাকবেন যশোর সম্মিলনী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. হাসান আল মামুন লাল। দ্বিতীয় বক্তা থাকবেন চুয়াডাঙ্গা জেলা মুফাসসির পরিষদের সভাপতি হযরত মাওলানা আবুজার গিফারী। সভায় বিশেষ বক্তা থাকবেন ইউনিয়নের চন্ডিপুর মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।



কমেন্ট বক্স