সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নাপিতখালিতে মারামারিতে ১১ জন আহত

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৪ ইং
দামুড়হুদার নাপিতখালিতে মারামারিতে ১১ জন আহত

দামুড়হুদার নাপিতখালিতে জমি-জমা নিয়ে মারমারির ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাপিতখালি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে সিরাজুল (৪০৫), আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩৫), সিরাজুলের ছেলে সজীব (২৫), ছেলের বউ তাসমিনা খাতুন (১৮) ও ভিকু মন্ডলের স্ত্রী আছিয়া খাতুন (৪৬)। অপর পক্ষের আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হযরত আলী (৫২), মোহাম্মদ আলী (৫৬), ওমর আলী (৬২), ওমরের স্ত্রী শুকজান (৫০), ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল কুদ্দুস (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসত ভিটার ৭ শতক জমি নিয়ে গত দুই বছর যাবত উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আমি এখনো এ বিষয়ে জানি না, আপনার মাধ্যমে জানতে পারলাম। ফোর্স পাঠাচ্ছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন