সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা খারিজ

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৪ ইং
তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা খারিজ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঝিনাইদহে দায়েরকৃত একটি মানহানি মামলা আদালত খারিজ করে দিয়েছেন। বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক মো. ফারুক আযম মামলাটি খারিজ করে দেন। গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে ঝিনাইদহ জেলা জজ আদালতের নবনিযুক্ত পিপি অ্যাড. মশিয়ার রহমান জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানি মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহম্মেদ, আবু সুমন ও সোহেল রানাকে সাক্ষী করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
অ্যাড. মশিয়ার রহমান আরও জানান, বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলাটি ফৌজদারি কার্যবিধির ২০৪(৩) নামানুসারে গত মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন