সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইলহাঁস ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
আইলহাঁস ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা

আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পরে দক্ষিণ বলেশ্বরপুরে স্থানীয় জামে মসজিদে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ সাধারণ সভা শুরু হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন। সভা শেষে দলীয় একটি নতুন ইউনিট খোলা হয়। ইউনিটের নবাগত সভাপতি মো. ইমরান হোসেন, সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্বপ্রাপ্ত হন। সভা পরিচালনা করেন জাহাঙ্গীর মাস্টার। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্মী মশিউর রহমান, মিতুল মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন