নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে হুজাইফা তালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তালিফ উপজেলার কেশবপুর পূর্বপাড়ার বাসিন্দা বকুল হোসেনের ছেলে।
জানা গেছে, বাবা-মায়ের অসুস্থতার খবর পেয়ে ছেলে হুজাইফাকে নিয়ে একই উপজেলার দূর্লভপুর মসজিদপাড়ায় বাবার বাড়িতে আসেন নাজমা খাতুন। তবে শনিবার সকালে খেলার সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
সমীকরণ প্রতিবেদন