আলমডাঙ্গার দূর্লভপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-27 ইং
আলমডাঙ্গার দূর্লভপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে হুজাইফা তালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তালিফ উপজেলার কেশবপুর পূর্বপাড়ার বাসিন্দা বকুল হোসেনের ছেলে।
জানা গেছে, বাবা-মায়ের অসুস্থতার খবর পেয়ে ছেলে হুজাইফাকে নিয়ে একই উপজেলার দূর্লভপুর মসজিদপাড়ায় বাবার বাড়িতে আসেন নাজমা খাতুন। তবে শনিবার সকালে খেলার সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)