রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
আলমডাঙ্গার লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের লক্ষ্মীপুর প্রগতি সংঘের উদ্যোগে ১৬ দলের নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মিনাজ উদ্দিন বিশ্বাস। গতকাল রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রগতি সংঘের সভাপতি খোয়াজ আলী মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রগতি সংঘের উপদেষ্টা হারুন অর রশিদ বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজাল হোসেন, ব্যবসায়ী শাহজাহান পাভেল, ঘোলদাঁড়ি ক্যাম্প ইনচার্জ মো. গোলাম হোসেন এবং প্রগতি সংঘের সাধারণ সম্পাদক চাঁন আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা কৃষক দলের সদস্য হারুন অর রশিদ হাঁটু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক মাস্টার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান মাস্টার, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওয়ালুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন এবং প্রগতি সংঘের কোষাধ্যক্ষ মামুন বিশ্বাস।

উদ্বোধনী ম্যাচে বোয়ালিয়া ভাই ব্রাদার চ্যালেঞ্জার্স ২-০ গোলে কুষ্টিয়ার ভেড়ামারা বিজেএম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাঈম ও পলাশ গোল করেন। মন্ডল স্পোর্টিং ক্লাব ও আরিফ বিশ্বাসের সৌজন্যে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বোয়ালিয়া দলের নাঈম, আর সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত হন পলাশ। পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

খেলার রেফারি ছিলেন সেণ্টু, হেলাল ও সোহাগ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জাফর উল্লাহ শারাফাত, আরিফ বিশ্বাস এবং হাসান। আজ বুধবার বিকেল ৪টায় একই মাঠে মুখোমুখি হবে জাহাপুর বিশ্বাস পাড়া একাদশ বনাম গহেরপুর একাদশ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত