সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বন্ডবিলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
আলমডাঙ্গার বন্ডবিলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আলমডাঙ্গার বন্ডবিলে ট্রেনে কাটা পড়ে সাজাহান আলী (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার বন্ডবিল রেলগেট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সাজাহান আলী কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত মকবুল প্রামাণিকের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার বন্ডবিল এলাকায় সাজাহান আলী নামের এক যুবকের ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়িতে নেয়। লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) মাসুদ রানা জানান, শনিবার দুপুরে বন্ডবিল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার ভোরে ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন