সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হলিধানীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
হলিধানীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোলা গ্রামের যুব বিভাগের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এই সভার আয়োজন করা হয়। হলিধানী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ কে এম রাইসুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রশিবির নেতা কুদরত উল্লাহ, জামায়াতে ইসলামীর ৪ নম্বর হলিধানী ইউনিয়ন আমির ডাক্তার জাকির হোসেন। সভা পরিচালনায় ছিলেন জামায়াতে ইসলামীর হলিধানী ইউনিয়ন সাধারণ সম্পাদক সমিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন