সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। গতকাল শনিবারে সকাল সাতটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরখালি ব্রিজের অদূরে অজ্ঞাত যানের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার এরশাদ মাস্টারের ছেলে।

স্থানীয় ও নিহতর স্বজনরা জানান, প্রতিদিনের মতো শরিফুল ইসলাম সকালে হাঁটতে বের হন। দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাঁটতে হাঁটতে ফকিরখালির নিকট পৌঁছালে একটি অজ্ঞাত যান তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। তবে ঘাতক যানটিকে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর লাশ পড়ে থাকার বিষয়টি থানা পুলিশকে জানায় স্থানীয়রা। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা শিক্ষক শফিকুলের মরদেহ বাড়িতে নেয়। বেলা দুইটায় জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রাম্য কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘ঘাতক যানটিকে কেউ চিহ্নিত করতে পারেনি। এ ঘটনায় থানায় অজ্ঞাত চালকের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।’



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন