সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের পথসভা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের পথসভা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথসভা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দলটির চুয়াডাঙ্গার পৌর শাখার উদ্যোগে পৌর শহরে ইসলাম পাড়া, কেদারগঞ্জ এবং সাতগাড়িতে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিগুলো হলো- গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গুম, এবং মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করে বিচার নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মচারীরা শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন, তাদের বিচারের মুখোমুখি করা, দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা, শিক্ষা খাতের মান উন্নয়নে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা, গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজিব। অতিথি থেকে আরোও বক্তব্য দেন সেক্রেটারি তুষার ইমরান সরকার। পথসভায় জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি রুহুল আমিন সোহেল, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সদস্য মুফতি আব্দুস সালাম, পৌর সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর সেক্রেটারি আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, ‘গত ৫৩ বছরে যারা বাংলাদেশকে শাসন করেছে, তারা জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও শোষণের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বসবাস করতে পারবে।’ গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন