সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক সহায়তা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক সহায়তা

ঝিনাইদহে মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটনের সুরক্ষা সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ এইচ.এস.এস সড়কের ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত কিস্তি ক্রেতা সদর উপজেলার পানামী গ্রামের আক্তার শেখের স্ত্রী আসমা খাতুনের হাতে আর্থিক সুবিধার নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের খুলনা ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু।

অনুষ্ঠানে ঝিনাইদহ এরিয়ার রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ, ঝিনাইদহ প্লাজার শাখা ব্যবস্থাপক তোতা মিয়া ও মৃত ক্রেতা আক্তার শেখের বাবা লুৎফর আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিমু বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রি করে না। ক্রেতাদের সুরক্ষা সহায়তা হিসেবে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির ব্যবস্থা করে থাকে।

উল্লেখ্য, সদর উপজেলার পানামী গ্রামের লুৎফর আলীর ছেলে আক্তার শেখ মাত্র ৬ হাজার টাকার একটি ওয়ালটন সিলিং ফ্যান ক্রয় করার ২ মাস পর কিস্তির টাকা পরিশোধ করার আগেই মারা যান। ওয়ালটন কোম্পানির নিয়ম অনুযায়ী পণ্য ক্রয়কৃত ক্রেতার কিস্তির টাকা পরিশোধের আগে ক্রয়কৃত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সচ্ছলতার জন্য আর্থিক সহায়তার জন্য নগদ ৩ লাখ থেকে ৫০ হাজার টাকা প্রদান করে থাকেন। এছাড়া পরিবারের কোনো সদস্য এইচএসসি পাশ হলে সাথে সাথে ওয়ালটন কোম্পানিতে চাকরির সুযোগ করে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন