সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালিতে অংশ নিলেন জেলা প্রশাসক

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালিতে অংশ নিলেন জেলা প্রশাসক

‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সেখানে গাছের চারা রোপণ করা হয়। সেসময় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকারে উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়সহ জেলা স্কাউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন