সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় তালা ভেঙ্গে চায়ের দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
দর্শনায় তালা ভেঙ্গে চায়ের দোকানে চুরি

দর্শনা পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশের সার্কেল অফিসের সামনের একটি চায়ের দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে দুই মাসের মধ্যে একই দোকানে তিনবার চুরির সংঘটিত হওয়ায় জনমনে চুরির আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত শুক্রবার গভির রাতে সঙ্গবদ্ধ চোরেরা হানা দেয় দর্শনা সার্কেল অফিসের ২০০ গজ দূরে সাইদুর মোল্লার চায়ের দোকানে। এসময় চোর চক্র দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নেয়।

গতকাল শনিবার সকালে দোকান মালিক দোকানের সামনে এসে দোকানের তালা ভাঙ্গা দেখে হতভম্ব হয়ে পড়েন। সাইদুল জানান, দুই মাসের মধ্যে চোরেরা তার দেকানের তালা ভেঙ্গে তিনবার চুরি করে প্রায় ৫০ হাজার টাকার সমপরিমান ক্ষতি সাধিত করেছে। এদিকে, এলাকায় একের পর এক চুরি হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহ বলেন, চুরির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন