সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। এসময় যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, জাইকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও সেতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক কাজী আলী আহাম্মেদ লিকুসহ অন্যান্য উপস্থিত ছিলেন। মাসব্যাপী কারাতে প্রশিক্ষণে অংশ নেয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৯ জন শিক্ষার্থী।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন