মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে কলেজের অধ্যক্ষের অফিসকক্ষে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য জুনায়েদ আহমেদ বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের, কোনো সন্ত্রাসীদের স্থান এখানে হবে না। আমরা এই ক্যাম্পাসের শান্তি চাই, সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করব। যেকোনো সন্ত্রাসী সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ডিগ্রি কলেজ ছাত্রদল ঐক্যবদ্ধ।’
সমীকরণ প্রতিবেদন