সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হলেন মিঠুন মাহমুদ

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৪ ইং
রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হলেন মিঠুন মাহমুদ

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মিঠুন মাহমুদ। গত বুধবার দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ স্বাক্ষরিত এক নিয়োগপত্র তার হাতে তুলে দেওয়া হয়। মিঠুন মাহমুদ দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

এদিকে, মিঠুন মাহমুদ দৈনিক রূপালী বাংলাদেশের জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, 40র জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, বার্তা২৪ডটকমের জেলা প্রতিনিধি ও সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকা ও ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, 40র জীবননগর প্রতিনিধি রিপন হোসেন, কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান মাজেদুল মিল্টন, কালবেলা পত্রিকার জীবননগর প্রতিনিধি মুতাসিন বিল্লাহ প্রমুখ।



কমেন্ট বক্স