সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২২ বছর পর জীবননগরে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুনরায় চালুর উদ্যোগ যুবদল-ছাত্রদলের

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৪ ইং
২২ বছর পর জীবননগরে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুনরায় চালুর উদ্যোগ যুবদল-ছাত্রদলের

জীবননগর উপজেলায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া জীবননগর মোহামেডান স্পোর্টিং ক্লাব পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জীবননগর স্টেডিয়াম মাঠে জীবননগর উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ২০০২ সালে জীবননগর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কেউ এই ক্লাবটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়নি।

উপজেলা যুবদলের সদস্য ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য মমিন বলেন, ‘২০০২ সালে ক্লাবের কার্যক্রম বন্ধ হওয়ার পর কেউই এটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়নি। তাই আমরা ২২ বছর পর আবারও ক্লাবটির কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি এবং ‘শহীদ সুমন স্মৃতি টুর্নামেন্ট’ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সদস্য বুল আজম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান চাঁদ, জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন শেখর, জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন ও জীবননগর পৌর যুবদলের সদস্য গাফ্ফার। এছাড়াও জুয়েল জুলু, মামুন তুহিন, রফিকুল ইসলাম, গাফফার, তরিকুল ইসলাম, বাবু, মাহাবুল, জাহাঙ্গীর, আলামিন, রশিদ, রাসেল, রাজাবুল, লাল্টু, নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স