সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর বিএনপির সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৪ ইং
জীবননগর পৌর বিএনপির সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

জীবননগর পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জীবননগর পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবীর, সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠা-ু, শাহাজান আলীসহ পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা। সভা শেষে নেতা-কর্মীরা সারাদেশে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি-ডাকাতি ও সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদ জানান। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ।



কমেন্ট বক্স